বসন্ত কি তোমার শুরু হয়েছে
না পেয়ে মোর দেখা?
আমার যে আজ লাগছে না ভাল
লাগছে ভীষণ একা।
না পেয়ে মোর দেখা?
আমার যে আজ লাগছে না ভাল
লাগছে ভীষণ একা।
দেখা দাও তুমি ফাগুন হয়ে
আমার হৃদয়ও মাঝে,
দেখিব তোমায় চক্ষু ভরিয়া
সকাল সন্ধ্যা সাঝে।
আমার হৃদয়ও মাঝে,
দেখিব তোমায় চক্ষু ভরিয়া
সকাল সন্ধ্যা সাঝে।
করব না তোমায় বিরক্ত আমি
শোনাবো প্রেমের গান,
না পেয়ে তোমারই দেখা
ফুলগুলোও হয়ে আছে ম্লান।
শোনাবো প্রেমের গান,
না পেয়ে তোমারই দেখা
ফুলগুলোও হয়ে আছে ম্লান।
দেখা দাও তুমি পুষ্প হয়ে
আজি এই পহেলা ফাল্গুনে,
বসন্ত আসুক নেমে ধরায়
নিভৃতে নির্জনে।
আজি এই পহেলা ফাল্গুনে,
বসন্ত আসুক নেমে ধরায়
নিভৃতে নির্জনে।
পড়ছে না পলক তোমায় ছাড়া
ফাল্গুনের এই দিনে,
অনেক তো হল লুকোচুরি
আর কত রব তুমি বীনে?
ফাল্গুনের এই দিনে,
অনেক তো হল লুকোচুরি
আর কত রব তুমি বীনে?

0 comments: